শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

আইডিআরএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক

  • Update Time : Wednesday, April 8, 2026

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদ থেকে ড. এম আসলাম আলমের পদত্যাগ কার্যকর করেছে সরকার। তার পদত্যাগপত্র গ্রহণ করে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির সদস্য (প্রশাসন) ফজলুল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে বলা হয়েছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(৩) অনুযায়ী ড. এম আসলাম আলমের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ফজলুল হককে আর্থিক ক্ষমতাসহ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

ড. এম আসলাম আলম ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তিন বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হওয়ায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর। তবে দেড় বছরের মাথায় পদত্যাগের মাধ্যমে তার দায়িত্বকাল শেষ হলো।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কে জড়ান তিনি। এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দেয় বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি পাঁচগুণ বাড়ানোর সিদ্ধান্ত।

গত ৪ ফেব্রুয়ারি জারি করা এক গেজেটে জীবন (লাইফ) ও সাধারণ (নন-লাইফ) বিমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি বাড়ানো হয়। নতুন কাঠামো অনুযায়ী, ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালের জন্য প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়াম আয়ের বিপরীতে ২ টাকা ৫০ পয়সা ফি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনো কোম্পানি এক কোটি টাকা প্রিমিয়াম আয় করলে পরবর্তী বছরের নিবন্ধন নবায়নে তাকে ২৫ হাজার টাকা দিতে হবে। পরবর্তীতে ২০২৯-২০৩১ সময়ে এই হার প্রতি হাজারে ৪ টাকা এবং ২০৩২ সাল থেকে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ হার ছিল প্রতি হাজারে ১ টাকা।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বিমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন প্রক্রিয়া আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে বর্তমানে দেশের সব বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ঝুলে আছে এবং কার্যত তারা আইনি জটিলতার মধ্যে পড়ে ব্যবসা পরিচালনা করছে। এ বিষয়ে গত ৪ মার্চ জাগো নিউজে “দেশের সব বিমা কোম্পানি এখন ‘অবৈধ’” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এখনো এ জটিলতার সমাধান হয়নি।

এদিকে, বিমা খাতের আরেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাধারণ বিমা করপোরেশনেও নেতৃত্বে পরিবর্তন এসেছে। করপোরেশনটির চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ কার্যকর করা হয়েছে। নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত বিমা করপোরেশন আইন, ২০১৯-এর ধারা ৯(৪) অনুযায়ী অতিরিক্ত সচিব ও করপোরেশনের পরিচালক জাকির হোসেন চৌধুরীকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

জয়নুল বারী এর আগে আইডিআরএ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সাবেক সচিব জয়নুল বারীকে ২০২২ সালের ১৫ জুন তিন বছরের জন্য আইডিআরএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। পরে একই বছরের ১২ সেপ্টেম্বর তাকে সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com