এশিয়ায় তেলের দাম স্থিতিশীল

  • Update Time : Wednesday, March 11, 2026

ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে তেলের দামে তীব্র ওঠানামা হয়েছে। তবে বুধবার সকালে এশিয়ায় তেলের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৩৫ ডলার (৬২ দশমিক ছয় পাউন্ড)। আর ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮৭ দশমিক ৮৮ ডলার।

সোমবার তেলের দাম প্রায় ১২০ ডলারে উঠেছিলো। এখন তা কিছুটা কমেছে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও তেলের দাম অনেক বেশি।

দাম কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলো তেলের মজুত ছাড়ার একটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com