দেশে বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

  • Update Time : Thursday, February 26, 2026

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে এই নতুন দর কার্যকর রয়েছে।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম বৃদ্ধির ঘোষণা দেয়।

নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এখন পর্যন্ত সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com