নারীদেরকে মায়ের মর্যাদায় মাথার উপর তুলে রাখব : জামায়াত আমির

  • Update Time : Monday, February 2, 2026

নারীদেরকে মায়ের মর্যাদায় মাথার উপর তুলে রাখতে চাই মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নিজের জীবন দিয়ে হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম বন্দর কলেজের মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, কর্মজীবী নারীরা আমাদের মা-বোন। জীবন দিয়ে হলেও তাদের ইজ্জত রক্ষা করব।

নিজের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা কথা ছড়ানো হয়েছে। কারা হ্যাক করেছে সেটি মানুষ বুঝে গেছে। এর পেছনে কারা আছে তাদের পরিচয় বের করা হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী একেএম ফজলুল হক, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলমসহ জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com