যশোরে পপুলার লাইফ ইনস‍্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

  • Update Time : Monday, January 26, 2026

অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে যশোর অঞ্চলে পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।

এছাড়া উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা) সৈয়দ মোতাহার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) কামাল হোসেন মহাসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) খলিলুর রহমান সিকদারসহ কোম্পানির ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালকবৃন্দ।

সভায় বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক হস্তান্তর করা হয় এবং কোম্পানির ব্যবসা সম্প্রসারণ ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com