শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার

  • Update Time : Monday, December 29, 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ম‌নোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ স ম জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এরপর ম‌নোনয়নপত্র তুলে দেন খুলনা-৬ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপ‌রিষদ ও খুলনা অঞ্চল সহকারী প‌রিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তারপ‌র দেন খুলনা-২ আসনের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দীয় মজ‌লিস শূরার সদস্য ও মহানগরীর জামায়া‌তের সেক্রেটারি জেনা‌রেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।

এর আগে সকাল সাড়ে ৯টার ম‌নোনয়নপত্র জমা দি‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের নী‌চে দলীয় নেকাকর্মী‌দের সঙ্গে নি‌য়ে খুলনা-৫ আস‌নের সংসদ সদস্য প্রার্থী ও জামা‌য়েতের সে‌ক্রেটারি জেনা‌রেল মিয়া গোলাম প‌রোয়ার অবস্থান ক‌রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com