শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ

  • Update Time : Sunday, December 28, 2025

বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেন রহমান। এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন ফরম নিবেন তিনি।

অন্যদিকে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান।

ভোলা-১ আসন থেকে ২০০৮ সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর এই আসনের সংসদ সদস্য ছিলেন।

এর আগে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে যথাক্রমে বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com