দেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

  • Update Time : Tuesday, November 25, 2025
ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক শূন্য আট বিলিয়ন মার্কিন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, দেশের রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২৬ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৬৩৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১০৮ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ডলারে।

গত ২৯ অক্টোবর আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৭৩৪ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছিল।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ২১৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com