শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

খুলনাতে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, November 2, 2025

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের নিমিত্ত Flagship Program “গ্রাহক সেবা পক্ষ” এর অংশ হিসেবে কর্মসংস্থান ব্যাংক, ঋণ ও অগ্রিম বিভাগের আয়োজনে “উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ” ০১ নভেম্বর ২০২৫ তারিখ, শনিবার উপজেলা প্রাণিসম্পদ ট্রেনিং সেন্টার, ডুমুরিয়া, খুলনা-তে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় কার্যালয়, খুলনার উপমহাব্যবস্থাপক সালেহ মো: সিরাজুল সালেকিন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়, খুলনা-এর আঞ্চলিক ব্যবস্থাপক রামকৃষ্ণ নাথ, এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, খুলনা এর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মিলন কুমার হাওলাদার এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো: জিল্লুর রহমান রিগান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: আশরাফুল কবির এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ডুমুরিয়া এর ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন ।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডুমুরিয়া শাখা, খুলনা এর ব্যবস্থাপক সজল কুমার মন্ডল। এসময়ে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও ডুমুরিয়া শাখার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ডুমুরিয়া শাখার আওতাধীন প্রাণীসম্পদ খাতে ৮০ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উদ্যোক্তাগণ তাঁদের বিভিন্ন সমস্যার বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং সমস্যার সমাধান জানতে পারেন। উদ্যোক্তাগণ এ ধরণের প্রশিক্ষণ আরও নিয়মিত আয়োজনের অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com