শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

জাল নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

  • Update Time : Thursday, October 16, 2025

সাম্প্রতিক সময়ে ফেসবুক,অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের কয়েকটি জাতীয় দৈনিকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে- এমন খবর প্রকাশিত হয়েছে। এর প্রক্ষিতে নগদ অর্থ লেনদেনে জনগণকে আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ আহ্বান জানায়।

এতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, জাল নোট তৈরি, বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর।

এ প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে নিম্নরূপ বিষয়াদি অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে। জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা :

১. নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন – যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।

২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।

৩. নগদ লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন।

৪. সন্দেহজনক নোট পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’- এই মূলমন্ত্রে সকলকে সচেতন থাকতে হবে। আসল নোটের বৈশিষ্ট্য জানতে ভিজিট করুন [বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট](https://www.bb.org.bd/en/index.php/currency/note)। প্রতিটি ব্যাংক শাখায়ও এই সংক্রান্ত পোস্টার ও এক্স-ব্যানার টানানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com