শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

চট্টগ্রাম কাস্টমসে আটক আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি

  • Update Time : Monday, November 10, 2025

আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি (Sodium Cyclamate) আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম খালাসের শেষ মুহূর্তে চালানটি জব্দ করে।

সোমবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, এস পি ট্রেডার্স, ২১৮ মিটফোর্ড রোড, বংশাল, ঢাকা — প্রতিষ্ঠানটি Polyaluminium Chloride ঘোষণায় চীন থেকে তিনটি কনটেইনারে মোট ৬৩ টন পণ্য আমদানি করে। চালানটির বিল অব এন্ট্রি দাখিল করা হয় গত ৭ অক্টোবর। আমদানিকারকের পক্ষে কাজ করে সি বার্ড কর্পোরেশন নামের প্রতিষ্ঠান।

খালাসের জন্য পণ্য ট্রাকে তোলার পর কাস্টমস কর্তৃপক্ষ খালাস স্থগিত করে। পরে গত ২৮ অক্টোবর কায়িক পরীক্ষায় দুই ধরনের পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। নমুনা পরীক্ষায় দেখা যায়, ২৪ টন Polyaluminium Chloride থাকলেও বাকি ৩৯ টন পণ্য আসলে ঘনচিনি।

ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির তুলনায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। এটি বিভিন্ন মিষ্টান্ন, বেকারি পণ্য, আইসক্রিম, পানীয়, চকোলেট, কনডেন্সড মিল্ক এমনকি শিশু খাদ্যেও অসাধু ব্যবসায়ীরা ব্যবহার করে থাকে।

ঘনচিনি দিয়ে তৈরি খাদ্য ক্যান্সারসহ কিডনি ও লিভারের জটিল রোগের কারণ এমন বিবেচনায় সরকার আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী এই পণ্যকে আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com