শিরোনাম

মধুমতি ব্যাংকের “রিস্ক সামিট ২০২৬” অনুষ্ঠিত

  • Update Time : Saturday, November 28, 2026

মধুমতি ব্যাংক পিএলসি শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে “ডেলিভারিং ব্যাংকিং থ্রু প্রোঅ্যাকটিভ রিস্ক ইন্টেলিজেন্স” প্রতিপাদ্যকে সামনে রেখে “রিস্ক সামিট ২০২৬” আয়োজন করে।

সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি)-৬ এর পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিশেষ অতিথি হিসেবে মধুমতি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এ মান্নান কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম।

সম্মেলনে “ইমপ্লিমেন্টেশন অব বিআইএস: অ্যান ওভারভিউ” শীর্ষক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি)-৬ এর অতিরিক্ত পরিচালক রঞ্জিত চন্দ্র মোদক।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব জিল্লুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আতিক হায়দার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. এনামুর রহমানসহ প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (ম্যানকম) সদস্যবৃন্দ এবং ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ।

এছাড়া রিস্ক শাসন (রিস্ক গভর্ন্যান্স) আরও শক্তিশালী ও দৃঢ় করার অঙ্গীকারকে সুদৃঢ় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের শতাধিক কর্মকর্তা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com