শিরোনাম

ইনোভারের বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব

  • Update Time : Thursday, November 26, 2026

আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের আয়োজনে ‘বিজনেস মিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার আফতাবনগরে এশা কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইনোভারের ব্যবসায়ী, পরিবেশক ও রিটেইলাররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আকিজ রিসোর্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব ও জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাদুল ইসলাম। বক্তব্যের প্রতিপাদ্য বিষয় ছিল ব্যবসায়িক সাফল্য অর্জনের ক্ষেত্রে পণ্যের গুণগত মান, গ্রাহকের আস্থা এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনোভার শুরু থেকেই আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে। ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা ও অংশীদারত্বই ইনোভার-এর অগ্রযাত্রার অন্যতম শক্তি।

তিনি আরও বলেন, বাজারের চাহিদা ও ভোক্তাদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইনোভার ভবিষ্যতে পণ্যের মানোন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে পরিবেশক ও রিটেইলারদের মতামত এবং সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইনোভার-এর ফ্যাক্টরি হেড মোহাম্মদ মুশফিকুর রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মাদ মী্র মোশারফ হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ হাসানুজ্জামান, রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মাদ জাবের কায়সার এবং অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মো. আরিফুল ইসলাম চৌধুরীসহ রামপুরা, বনশ্রী, বাড্ডা ও গুলশান এলাকার পরিবেশক ও রিটেইলাররা।

সভায় ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান, বাজার সম্প্রসারণের সম্ভাবনা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ব্যবসায়ীরা বাজারের চাহিদা, সম্ভাবনা ও নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারদের দীর্ঘমেয়াদি সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা ও মতবিনিময় শেষে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।

ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত পণ্যের মাধ্যমে দেশের বাজারে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com