শিরোনাম
ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ১১ ইউনিট ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের তৃতীয় প্রান্তিক এডিসি ও কার্ড বিজনেস রিভিউ মিটিং করলো পূবালী ব্যাংক চার্টার্ড লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চট্টগ্রাম বন্দরের ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা আজকের স্বর্ণের দাম: ১৩ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চট্টগ্রাম বন্দরের

  • Update Time : Wednesday, October 14, 2026

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের ক্ষেত্রে জালিয়াতি রোধ ও প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন ই-চালান ব্যবস্থায় নতুন দুটি নম্বর যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন থেকে ই-চালানের মাধ্যমেই কাস্টমসের শুল্ক-কর ও বন্দরের মাশুল পরিশোধের তথ্য যাচাই করা যাবে। বন্দর কর্তৃপক্ষের আশা, এতে পণ্য খালাস ও বন্দর থেকে গাড়ি বের হওয়ার প্রক্রিয়া আরও নিরাপদ ও দ্রুত হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের সেবা কার্যক্রম আরও দ্রুত, আধুনিক ও সহজতর করা এবং জালিয়াতি রোধের লক্ষ্যে টার্মিনাল পরিচালনা ব্যবস্থার আওতাধীন অনলাইন ই-চালানে বিল অব এন্ট্রির আর নম্বর এবং সিপি নম্বর যুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ি চূড়ান্তভাবে বের করার ক্ষেত্রে ই-চালান বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারী উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হয়। নতুন ব্যবস্থায় পণ্য খালাসের জন্য ইস্যু করা ই-চালানে কাস্টমসের শুল্ক ও কর পরিশোধের নিশ্চয়তা হিসেবে বিল অব এন্ট্রির আর নম্বর এবং বন্দরের মাশুল বা চার্জ পরিশোধের নিশ্চয়তা হিসেবে সিপি নম্বর দেখা যাবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ই-চালানে এই দুটি নম্বর যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষে কাস্টমস ও বন্দরের ফি পরিশোধের সত্যতা সহজেই যাচাই করা সম্ভব হবে। এতে অর্থ পরিশোধের তথ্য যাচাইয়ে জটিলতা কমার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত জালিয়াতি রোধ করা সহজ হবে।

নতুন এ ব্যবস্থার ফলে বন্দরের পণ্য খালাস ও গাড়ি বের করার কার্যক্রম আরও স্বচ্ছ, নিরাপদ ও দ্রুত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন অনলাইন সুবিধা ব্যবহার করে নির্বিঘ্নে সেবা গ্রহণের জন্য বন্দর ব্যবহারকারীদের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com