শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণচুক্তি বাতিল: অর্থমন্ত্রী

  • Update Time : Sunday, October 4, 2026

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আর কোনো শর্ত বাংলাদেশ মানবে না এবং সংস্থাটির সঙ্গে থাকা ঋণচুক্তি সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কেআইবিসিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণচুক্তি বাতিল করে সরকার নিজ পায়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন থেকে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও দাবি করেন, কোনো দাতা সংস্থার সহায়তা ছাড়াই ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার নিজস্ব পরিকল্পনা ও উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। আইএমএফসহ দাতা সংস্থার ঋণ ও শর্তের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে আরও শক্তিশালী অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com