নিজস্ব প্রতিনিধিঃ
এবি ব্যাংক পিএলসি.-এর সিরাজগঞ্জ শাখা সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার ৬৪-৬৫ এস এস রোডসংলগ্ন ইউনিক কমপ্লেক্সে স্থানান্তরিত হয়েছে।
আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখাটির উদ্বোধন করেন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।