শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

ঢাকা ব্যাংক সিকিউরিটিজের নতুন এমডি ও সিইও আহসানুর রহমান

  • Update Time : Thursday, October 1, 2026

ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. আহসানুর রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের পুঁজিবাজারে তার রয়েছে ১৮ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতা। কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক ব্যবসা, বিনিয়োগসেবা এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে যোগদানের আগে মো. রহমান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি প্রায় ছয় বছর ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্বে ছিলেন। সেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমের রূপান্তর, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন।

ব্র্যাক ইপিএলে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানটির বাজার অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি শাখা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন। এছাড়া অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু এবং ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ প্ল্যাটফর্ম ও বিকাশের সঙ্গে প্রযুক্তিগত সমন্বয় সাধনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে আহসানুর রহমান বৈদেশিক ও স্থানীয় প্রাতিষ্ঠানিক বিক্রয় এবং ট্রেডিং কার্যক্রমে নেতৃত্ব দেন। এ সময়ে তিনি বৈশ্বিক ফান্ড, আন্তর্জাতিক ব্রোকার এবং দেশীয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পরিচালনা করেন। এছাড়া লন্ডন, হংকং ও সিঙ্গাপুরে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী সম্পৃক্ততা কার্যক্রম ও আন্তর্জাতিক রোডশোতে তিনি ভূমিকা রাখেন।

মো. রহমান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি পোর্টফোলিও ব্যবস্থাপনা, আর্থিক বিশ্লেষণ, নেতৃত্ব এবং ইসলামিক ফাইন্যান্স বিষয়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও প্রোগ্রাম সম্পন্ন করেছেন। তার নেতৃত্বে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ‘ব্রোকার-ডিলার’ ক্যাটাগরিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক ‘ইন্ডিপেনডেন্স গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করে।

পুঁজিবাজারে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং কৌশলগত ও প্রযুক্তিনির্ভর রূপান্তরে অভিজ্ঞতার মাধ্যমে আহসানুর রহমান ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ধারাবাহিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com