শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৭৭ অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী

  • Update Time : Tuesday, September 15, 2026

দীর্ঘদিন ধরে অস্থায়ী হিসেবে কর্মরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ১৭৭ জন কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়েছে। ব্যাংকের কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ বি-২২৪১)-এর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্মচারীদের দীর্ঘদিনের কর্মসংস্থানের অনিশ্চয়তার অবসান হয়েছে। স্থায়ীকৃতদের মধ্যে অনেকেই ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত রয়েছেন।

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চাকরি স্থায়ীকরণের এ সিদ্ধান্ত কার্যকর হয়। এর ফলে সংশ্লিষ্ট কর্মচারীদের কর্মজীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের মধ্যে স্বস্তি, আত্মবিশ্বাস ও নতুন কর্মউদ্দীপনার সৃষ্টি হয়েছে।

চাকরি স্থায়ীকরণের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কর্মচারী কল্যাণ ইউনিয়নের সভাপতি মো. মাজেদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে অস্থায়ী হিসেবে কর্মরত আমাদের সহকর্মীদের চাকরি স্থায়ী হওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে এবং কর্মজীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমরা ব্যাংক কর্তৃপক্ষের এ ইতিবাচক ও মানবিক সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এ সিদ্ধান্তের জন্য আমরা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, এ সিদ্ধান্ত কর্মীদের মনোবল ও কর্মস্পৃহা আরও বাড়াবে এবং তারা ব্যাংকের প্রতি আরও দায়িত্বশীল ও আন্তরিক থেকে কাজ করবেন।”

কর্মচারী কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, “১৭৭ জন অস্থায়ী সহকর্মীর চাকরি স্থায়ীকরণ তাদের দীর্ঘদিনের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন। এ সিদ্ধান্ত কর্মীদের মধ্যে নতুন আস্থা ও উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা আশা করি, স্থায়ীকৃত সহকর্মীরা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও কর্মনিষ্ঠাকে কাজে লাগিয়ে ব্যাংকের সেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কর্মচারীদের কল্যাণের পাশাপাশি ব্যাংকের সার্বিক স্বার্থে কর্মচারী কল্যাণ ইউনিয়ন ভবিষ্যতেও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে।”

কর্মচারী কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন অস্থায়ী হিসেবে কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের ফলে তাদের মধ্যে স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্ত ব্যাংকের কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে এবং কর্মীদের দায়িত্ববোধ, কর্মস্পৃহা ও প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার আরও বৃদ্ধি করবে। স্থায়ীকৃত কর্মচারীরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com