শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ইউসিবির ২৩২তম শাখা এখন হাজীগঞ্জে

  • Update Time : Monday, November 3, 2025

সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর ২৩২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে চাঁদপুর জেলার হাজীগঞ্জে।

সোমবার (৩ নভেম্বর) নতুন শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ডিস্ট্রিবিউশন ও স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মো: রীদুয়ানুল হক, রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুর রহমান, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তি, ইউসিবির হাজীগঞ্জ শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ইউসিবির ইতিহাসে একটিও চেক বাউন্স হয়নি, এক মুহূর্তের জন্যও কোনো লেনদেন বন্ধ থাকেনি—এটাই আমাদের পেশাদারত্ব ও গ্রাহক সেবার প্রতীক। এ বছরের প্রথম নয় মাসে ইউসিবি ১০ হাজার ১,০০ কোটি টাকারও বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এটি গ্রাহকদের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন।

এ সময় তিনি হাজীগঞ্জ শাখার পুরো টিমকে পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার হাজীগঞ্জে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একসময় এই জেলা ছিল বড় বাণিজ্যকেন্দ্র। এখনও চাঁদপুর দেশের নবম বৃহত্তম রেমিট্যান্স গ্রহণকারী জেলা। এই ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চলের মানুষের জন্য ইউসিবি সর্বোত্তম ব্যাংকিং সেবা নিয়ে এসেছে, যাতে হাজীগঞ্জের মানুষ পায় তাদের প্রাপ্য সেবা, মর্যাদা ও আস্থা।

তিনি সকলকে হাজীগঞ্জ শাখা থেকে ইউসিবির সেবা গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান (ঠিকানা: হোল্ডিং নম্বর: ০০৩১-০১, মেইন রোড, হাজীগঞ্জ পশ্চিম বাজার, ওয়ার্ড নম্বর: ০৫, পৌরসভা: হাজীগঞ্জ, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর)।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবি দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com