শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড চুক্তি স্বাক্ষর

  • Update Time : Wednesday, September 9, 2026

দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের বিকাশের লক্ষ্যে স্বল্প মুনাফায় ও সহজ শর্তে চলতি মূলধন বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে ৫,০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম ‘সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড’-এর আওতায় মূলধনের ঘাটতিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে অসুবিধায় থাকা প্রতিষ্ঠানসমূহ ৯% মুনাফায় অর্থায়ন সুবিধা নিতে পারবে।

৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম এফসিএস ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ও রিফাইন্যান্স ইউনিট শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের গঠনকৃত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় অর্থায়ন সুবিধা সিএমএসএমই খাতে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি উৎপাদন, নতুন কর্মসংস্থান সৃষ্টির ও দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এই খাতের অবদান বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com