শিরোনাম
বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশ নিল সাউথইস্ট ব্যাংক পপুলার লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্ন, সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার ও ইলিশ উৎসব বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি যুক্তরাষ্ট্রে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যা আজকের স্বর্ণের দাম: ২ সেপ্টেম্বর ২০২৬ আগস্টে রপ্তানি আয় ১৩% বেড়েছে ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংক

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্ন, সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার ও ইলিশ উৎসব

  • Update Time : Wednesday, September 2, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের চিন্তা যখন বাড়ছে, তখন ক্রেতাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ স্বপ্ন। ১ হাজার ১টি আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে ক্রেতাদের জন্য বিশেষ অফার, সাশ্রয়ী মূল্যের পণ্য এবং মৌসুমি বিশেষ আয়োজনের পসরা সাজিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে পুরো মাসজুড়ে চলবে এই আয়োজন। দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকবে নানা আকর্ষণীয় অফার।

বাঙালির খাবারের আয়োজনে ইলিশ মানেই ভিন্ন এক অনুভূতি। ইলিশের মৌসুমকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে ইলিশ উৎসব। স্বপ্নের বিশেষ কর্নারে পাওয়া যাবে বিভিন্ন আকারের ইলিশের পাশাপাশি নানা ধরনের দেশি মাছ ও সামুদ্রিক মাছের সমাহার।

কথায় বলে, মাছে-ভাতে বাঙালি। মাছপ্রেমীদের জন্য স্বপ্নে থাকছে এক ছাদের নিচে পছন্দের নানা মাছ বেছে নেওয়ার সুযোগ।

উৎসবের আমেজের পাশাপাশি ক্রেতাদের বাজেট যাতে উৎসবে বাধা না হতে পারে, সেজন্য থাকবে রকমারি ছাড়। প্রতিদিনের বাজার যেন হয় স্বস্তিদায়ক, সেই লক্ষ্যেই চাল, ডাল, তেল, আটা, দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যে বিশেষ অফারের মাধ্যমে ক্রেতাদের মাসিক বাজার খরচে কিছুটা সাশ্রয়ের সুযোগ দিতে চায় প্রতিষ্ঠানটি।

প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে উৎসব যেন হয় সত্যিকারের আনন্দের উপলক্ষ, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com