শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

সরকারের ৭ বিভাগের সঙ্গে ইসির বৈঠক ২২ অক্টোবর

  • Update Time : Thursday, October 16, 2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে সরকারের সাত বিভাগের সঙ্গে আগামী বুধবার (২২ অক্টোবর) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ‘মাঠ প্রশাসনের সাথে সমন্বয়’ সংক্রান্ত গঠিত কমিটির সভা আগামী বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার জনাব মো. আনোয়ারুল ইসলাম সরকার মহোদয়ের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর: ৪১৩) অনুষ্ঠিত হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত থাকবেন যুগ্মসচিব রহিমা আক্তার, মন্ত্রীপরিষদ বিভাগ থেকে থাকবেন যুগ্মসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের যুগ্মসচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম।

ইসি জানায়, নির্বাচনের সময় মাঠ প্রশাসনের সঙ্গে সুষ্ঠুভাবে সমন্বয় করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। আর এখানে যারা অংশ নেবেন সবাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com