শিরোনাম
ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংক ‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’ নিলামের আড়ালে ১২ কোটি টাকার গাড়ি, কাস্টমসের হাতে আটক আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ যমুনা ব্যাংকের লভ্যাংশ বিতরণ ই-গভর্ন্যান্সে ডিজিটাল সেবার প্রতিশ্রুতি, বাস্তবে হয়রানি ও ম্যানুয়াল

ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন

  • Update Time : Tuesday, September 1, 2026

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের (ইউসিবিআইএল) মাধ্যমে যমুনা ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার সাব অর্ডিনেটেড বন্ড-ভি ইস্যু সম্পন্ন হয়েছে।

বন্ডটির লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের সংশোধিত রেগুলেটরি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যমুনা ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

বন্ডটিতে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারী অংশ নিয়েছেন। মোট বিনিয়োগের ৫০ শতাংশ এসেছে বিভিন্ন ব্যাংক থেকে। এছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারীরা প্রায় ১০ শতাংশ, করপোরেট বিনিয়োগকারীরা ৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড ৯ শতাংশ বিনিয়োগ করেছে। বাকি অর্থ এসেছে অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে।

লেনদেন সম্পন্ন হওয়া উপলক্ষে ঢাকায় যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ এবং ইউসিবি ইনভেস্টমেন্টের ফাউন্ডিং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই লেনদেনের মাধ্যমে ডেট ক্যাপিটাল মার্কেটে ইউসিবি ইনভেস্টমেন্টের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সম্পন্ন করেছে। এসব লেনদেনের মাধ্যমে গ্রাহকদের জন্য ১৭ হাজার কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।

ডেট ও ইক্যুইটি ক্যাপিটাল মার্কেট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন (এমঅ্যান্ডএ), ভ্যালুয়েশন ও পোর্টফোলিও ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে আসছে ইউসিবি ইনভেস্টমেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com