শিরোনাম
ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংক ‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’ নিলামের আড়ালে ১২ কোটি টাকার গাড়ি, কাস্টমসের হাতে আটক আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ যমুনা ব্যাংকের লভ্যাংশ বিতরণ ই-গভর্ন্যান্সে ডিজিটাল সেবার প্রতিশ্রুতি, বাস্তবে হয়রানি ও ম্যানুয়াল

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংক

  • Update Time : Tuesday, September 1, 2026

দেশের রপ্তানি খাতে তৈরি পোশাকনির্ভরতা কমিয়ে বহুমুখীকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিমে’ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, আরএমজি বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রপ্তানি ভিত্তি সম্প্রসারণ, সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন রপ্তানি পণ্য ও বাজার সৃষ্টি এবং রপ্তানি খাতের সক্ষমতা জোরদার করা এ স্কিমের অন্যতম লক্ষ্য।

রপ্তানি নীতি ২০২৪-২০২৭ অনুযায়ী ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ ও ‘বিশেষ উন্নয়ন’ খাতভুক্ত শিল্পগুলো এ স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা পাবে। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। আর যোগ্য রপ্তানিকারকরা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা নিতে পারবেন।

পুনঃঅর্থায়নের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ডের সুযোগ থাকবে।

এ স্কিমে অংশগ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংক দেশের সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পে সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণ এবং প্রচলিত খাতের বাইরে নতুন ও সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে এ উদ্যোগ রপ্তানি বহুমুখীকরণ, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি, রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা জোরদার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com