শিরোনাম
‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’ নিলামের আড়ালে ১২ কোটি টাকার গাড়ি, কাস্টমসের হাতে আটক আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ যমুনা ব্যাংকের লভ্যাংশ বিতরণ ই-গভর্ন্যান্সে ডিজিটাল সেবার প্রতিশ্রুতি, বাস্তবে হয়রানি ও ম্যানুয়াল তিন দিন বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি সন্তানদের শেয়ার উপহার দিচ্ছেন মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষক

‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’

  • Update Time : Tuesday, September 1, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন,‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না।’ 

তিনি বলেন, আমরা একটা স্বপ্নের কথা বলি, সেটা বাস্তবায়নে আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমরা প্রতিবেশী দেশ, আমাদের দায়িত্ব তো বেশি। আমরা সবসময় বলি, আমরা ইক্যুয়াল। নোবডি বিগ, নোবডি স্মল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দুদেশের মধ্যে একটা টানাপড়েন চলছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কি না; এমন প্রশ্নে ত্রিবেদী বলেন, ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না। বলা উচিতও না। কারণ, দেশের মানুষ যা ভালো বুঝবে, যা দেশের নির্বাচিত সরকার ভালো বুঝবে, সেটিই সত্যি কথা।

তিনি আরও বলেন, আমরা পিপল টু পিপল সম্পর্ক চাই। সাধারণ মানুষের জন্য যা কিছু ভালো সেটা করার দায়িত্ব আমাদের আছে।

ভারতের হাইকমিশনার বলেন, আমরা একটা স্বপ্নের কথা বলি, সেটা বাস্তবায়নে আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমরা প্রতিবেশী দেশ, আমাদের দায়িত্ব তো বেশি। আমরা সবসময় বলি, আমরা ইক্যুয়াল। নোবডি বিগ, নোবডি স্মল।

তিনি আরও বলেন, আমাদের ভাবতে হবে বাংলাদেশের ডেমোক্র্যাটিক চ্যালেঞ্জ কী, তেমনি বাংলাদেশকে ভাবতে হবে ভারতের চ্যালেঞ্জ কী। সেটি মাথায় রেখে এগিয়ে যেতে হবে। আমরা যদি অতীতে আটকে যাই, অতীত আমরা ভুলতে পারি না, কিন্তু আটকে যাওয়ারও কোনো জায়গা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com