শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে

  • Update Time : Thursday, August 27, 2026
ডাচ্-বাংলা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের নিয়ে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে ব্যাংকটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত সভায় অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

মূলধন বাড়ানোর পাশাপাশি ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারা ও অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব সংশোধন বিশেষ প্রস্তাবের মাধ্যমে করা হবে।

তবে মূলধন বাড়ানো ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্রের পাশাপাশি শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।

এ জন্য আগামী ১৫ অক্টোবর ডাচ্-বাংলা ব্যাংকের পঞ্চম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় অংশ নেওয়ার সংযোগ পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

ইজিএমে অংশ নেওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২০ সেপ্টেম্বরকে রেকর্ড তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ব্যাংকটির ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ।

পর্ষদের ৩১১তম সভায় সাভারের বায়পাইল মৌজায় ১৬ দশমিক ৬০ ডেসিমাল জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে সরকারি রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ যুক্ত হবে।

জমি কেনার এই সিদ্ধান্তও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com