শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

  • Update Time : Monday, August 24, 2026

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের লোহিত সাগর লাগোয়া ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা চালানো হয়েছে। সোমবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) বলেছে, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে হামলায় জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়।

কোম্পানির এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, একটি ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে এবং এর ফলে মূল ডেকে আগুন ধরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউকেএমটিও বলেছে, ‌‌‘‘কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানায় সেটির মূল ডেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমাদের জানিয়েছেন।’’

হামলার পর জাহাজে থাকা সব কর্মী নিরাপদ আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও। একই সঙ্গে সংস্থাটি বলেছে, জাহাজে আকস্মিক হামলার কারণে পরিবেশের ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।

ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বলেছে, বর্তমানে জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন। এছাড়া পরিবেশের ওপর কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।’’ সংস্থাটি বলেছে, জরুরি নিরাপত্তামূলক বিভিন্ন পদক্ষেপ সফলভাবে প্রয়োগ করা হয়েছে।

ওই এলাকা দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের কথা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানিয়েছে ইউকেএমটিও। এই কৌশলগত সমুদ্রপথে বেশ কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করায় সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বারবার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

সূত্র: ইয়ানি সাফাক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com