৯৮০ কোটি টাকা বিনিয়োগ করবে বার্জার পেইন্টস

  • Update Time : Sunday, November 2, 2025

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের আসন্ন তৃতীয় উৎপাদন কারখানার জন্য বিনিয়োগ পরিকল্পনা সংশোধন করেছে। এর ফলে মোট বিনিয়োগের পরিমাণ আগের ৮১৩ কোটি টাকা থেকে বেড়ে ৯৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়সীমাও দুই বছর বাড়িয়ে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বার্জার পেইন্টস বাংলাদেশের তৃতীয় ইউনিটে ৯৮০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে কোম্পানির পর্ষদ। পূর্বে এই ইউনিটে ৮১৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছিল।

নতুন প্রস্তাব অনুযায়ী, তৃতীয় ইউনিটে বিনিয়োগ বাড়বে ১৬৭ কোটি টাকা।

নতুন প্রস্তাব অনুযায়ী, কোম্পানিটি তাদের তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থাৎ নতুন এই কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের এপ্রিল মাস থেকে শুরু করতে চায় কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, তাদের এই তৃতীয় ইউনিটটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হচ্ছে। এটি দেশের রং শিল্পের বাজারে অন্যতম বৃহৎ কারখানা হতে যাচ্ছে। ৪০ একর জমির ওপর এই অত্যাধুনিক কারখানাটি নির্মিত হচ্ছে। এই বিনিয়োগ সম্পন্ন হলে বাংলাদেশের রঙের বাজারে বার্জার পেইন্টসের অবস্থান আরো শক্তিশালী হবে এবং তাদের ব্যবসা বাড়বে।

কোম্পানির এই প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com