শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

এফবিসিসিআই নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সিআইএস-বিসিসিআই সভাপতি ও পরিচালনা পর্ষদের সাক্ষাৎ

  • Update Time : Wednesday, August 12, 2026

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর নবনিযুক্ত প্রশাসক মোঃ ফজলুল হকের সঙ্গে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের এক সৌজন্য সাক্ষাৎ বুধবার (১২ আগস্ট) ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিআইএস-বিসিসিআই-এর সভাপতি যাদব দেবনাথের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা এফবিসিসিআই-এর নবনিযুক্ত প্রশাসক মোঃ ফজলুল হককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে সিআইএস-বিসিসিআই সভাপতি এফবিসিসিআই-এর প্রশাসককে তাঁর দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনার মাধ্যমে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অনুরোধ জানান।

এ ছাড়া তিনি এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়েন্ট চেম্বারসমূহকে ভোটাধিকার সুযোগ প্রদানের জন্য প্রশাসকের প্রতি অনুরোধ জানান, যাতে এফবিসিসিআই-এর কার্যক্রম ও পরিচালনায় জয়েন্ট চেম্বারসমূহের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত হয়।

এছাড়াও, জয়েন্ট চেম্বারসমূহের চাঁদার হার কমানো এবং এফবিসিসিআই-এ জয়েন্ট চেম্বারসমূহের ন্যায্য ও সমতাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

এফবিসিসিআই-এর প্রশাসক সিআইএস-বিসিসিআই-এর এই উদ্যোগকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার পাশাপাশি ব্যবসায়ী সংগঠনসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে সিআইএস-বিসিসিআই-এর সভাপতি যাদব দেবনাথ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসেস তৌহিদা সুলতানা, পরিচালক মিসেস সালমা হোসেন এ্যাশ, মোঃ এনামুল হক ও খান মোঃ ইকবাল, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু ও এম. এস. সিদ্দিকী এবং চেম্বারের উপসচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com