শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করবে সোলার ইকুইটি

  • Update Time : Tuesday, August 11, 2026

বিনিয়োগ সম্প্রসারণ এবং পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের লক্ষ্যে কৌশলগত উদ্যোগ নিয়েছে দেশের নবায়নযোগ্য জ্বালানি (বিশেষ করে সৌরবিদ্যুৎ) খাতের অন্যতম প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান সোলার ইকুইটি ভেঞ্চার পিএলসি।

এ লক্ষ্যে রোববার (৯ আগস্ট) লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তির আওতায় লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস যৌথ ইস্যু ম্যানেজার হিসেবে সোলার ইকুইটি ভেঞ্চারের মূলধন সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে লক্ষ্যভিত্তিক প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করবে তারা।

চুক্তিতে সোলার ইকুইটি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এজাজ আল কুদরত এ মাজিদ, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মমিনুল হক, সিএফএ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজা।

সোলার ইকুইটি ভেঞ্চার জানিয়েছে, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদি নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। এর ব্যবসায়িক ভিত্তি তৈরি হয়েছে স্পন্সর প্রতিষ্ঠান সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেডের প্রকল্প উন্নয়ন ও বাস্তবায়নের অভিজ্ঞতার ওপর।

২০১৮ সাল থেকে সোলার ইপিসি ডেভেলপমেন্ট সৌরবিদ্যুৎ খাতে প্রকল্প শনাক্তকরণ, সম্ভাব্যতা যাচাই, কারিগরি ও আর্থিক কাঠামো প্রণয়ন, অর্থায়ন, ইঞ্জিনিয়ারিং ও ডিজাইন, প্রযুক্তি ও যন্ত্রপাতি সংগ্রহ, নির্মাণ, কমিশনিং এবং দীর্ঘমেয়াদি পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে।

প্রতিষ্ঠানটির অভিজ্ঞতার মধ্যে রুফটপ, গ্রাউন্ড-মাউন্টেডসহ বিভিন্ন ধরনের সৌরবিদ্যুৎ প্রকল্প উন্নয়ন ও বাস্তবায়ন রয়েছে। বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি খাতের গ্রাহকদের জন্য এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি নবায়নযোগ্য জ্বালানি খাতে কারিগরি ও বাণিজ্যিক সক্ষমতা তৈরি করেছে বলে জানানো হয়েছে।

এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সোলার ইকুইটি ভেঞ্চার সম্ভাবনাময় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগ, প্রকল্প উন্নয়ন ও অধিগ্রহণ, দীর্ঘমেয়াদি মালিকানা এবং পরিচালনার মাধ্যমে একটি বৈচিত্র্যময় ক্লিন এনার্জি পোর্টফোলিও গড়ে তুলতে চায়।

লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের সঙ্গে চুক্তিকে প্রতিষ্ঠানটি করপোরেট ও মূলধন কাঠামোকে আরও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নেওয়া এবং ভবিষ্যৎ আইপিওর প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। পাশাপাশি, নবায়নযোগ্য জ্বালানি ও পুঁজিবাজারের মধ্যে সংযোগ তৈরি করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি খাতে অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com