শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

১১ আগস্ট: ইতিহাসের এই দিনে

  • Update Time : Tuesday, August 11, 2026

সময়ের স্রোত তার নিজস্ব নিয়মেই বয়ে চলে। সেই স্রোতের ধারায় নানা ঘটনা-দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে সমৃদ্ধ হয় মানবসভ্যতা, গড়ে ওঠে ইতিহাস। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে এমন অনেক ঘটনা ও ব্যক্তিত্ব, যা ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।

আজ ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার। চলুন ইতিহাসের পাতায় চোখ রেখে জেনে নিই—এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

৬৮৩ – মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে।

১৭৮০ – বার্বাডোজে হারিকেন শুরু হয়।

১৮১০ – আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।

১৮৮৮ – বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়া থিয়েটার।

১৯০৮ – দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।

১৯০৯ – রেডিওর বিপদ বার্তা বা এস ও এসের ব্যবহার শুরু হয়।

১৯১৪ – জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন।

১৯২২ – বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়।

১৯২৯ – ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।

১৯২৯ – রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।

১৯৫২ – মানসিক অসুস্থতার জন্য জর্ডানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।

১৮৮৪ – টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।

১৯৮৬ – এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।

২০০৪ – পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহ্বান করা হয়।

২০০৮ – গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল শেষ হয়। একই দিনে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

জন্ম

১৭৩৭ – ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনস জন্মগ্রহণ করেন।

১৮৫৮ – নোবেলজয়ী ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমান জন্মগ্রহণ করেন।

১৮৭০ – ইংরেজ ক্রিকেটার টম রিচার্ডসন জন্মগ্রহণ করেন।

১৯০৮ – পুলিনবিহারী সেন খ্যাতনামা বাঙালি রবীন্দ্রবিশারদ জন্মগ্রহণ করেন।

১৯১১ – সাংবাদিক প্রেম ভাটিয়ার জন্মগ্রহণ করেন।

১৯২৯ – খ্যাতনামা সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯৩১ – ভারতীয় বাঙালি সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯৩৭ – বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষক, মানবাধিকারকর্মী সালমা সোবহান জন্মগ্রহণ করেন।

১৯৩৮ – শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পদার্থবিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার জন্মগ্রহণ করেন।

১৯৬৫ – মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিস জন্মগ্রহণ করেন।

১৯৭০ – ইতালীয় ফুটবলার জিয়ানলুকা পেসোত্তো জন্মগ্রহণ করেন।

১৯৮৩ – অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওর্থ জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৩৫ – কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি উপাচার্য স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী মৃত্যুবরণ করেন।

১৯৫৫ – বাঙালি সাহিত্যিক অমলেন্দু দাশগুপ্ত মারা যান।

১৯৭০ – ভারতের মহারাষ্ট্রের একজন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক ইরাবতী কার্বে মৃত্যু হয়।

১৯৭২ – নোবেজয়ী আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাবের মৃত্যু হয়।

১৯৯৫ – মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ আলোন্‌জো চার্চের মৃত্যু হয়।

২০০৪ – বাংলাদেশি লেখক ও ভাষাবিদ হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন।

২০১৮ – ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com