শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ল

  • Update Time : Monday, August 10, 2026

হরমুজ প্রণালি শিগগির খুলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ইরান জানিয়েছে, নতুন নৌপথের সীমা নির্ধারণে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। যদিও তারা বলেছে, যুক্তরাষ্ট্রকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে।

সোমবার বিশ্ববাজার খুলেছে। শুক্র ও শনিবার বাজার বন্ধ থাকে। বাজার খোলার পরই ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৭৯ ডলারে উঠেছে।

গত সপ্তাহে এই উভয় ব্র্যান্ডের তেলের দাম ৭ শতাংশের বেশি কমেছিল। তখন আশা করা হয়েছিল, ইরান ও ওমানের মধ্যে শিগগিরই সমঝোতা হবে। ফলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের প্রায় এক ভাগ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।

গতকাল রোববার ইরান জানায়, ওমানের সঙ্গে সমঝোতা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। তবে তেহরান আবারও বলেছে, যুক্তরাষ্ট্র আরও কিছু শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। এর মধ্যে ইরানের ওপর ব্যাপক হামলার জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও আছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘আলোচনা বারবার এগিয়ে যাওয়া ও থেমে যাওয়ার কারণে ব্যবসায়ীরা এখন সতর্ক। ঝুঁকির প্রিমিয়াম কমানোর আগে তাঁরা বাস্তব প্রমাণের অপেক্ষায় আছেন, যেমন ট্যাংকার চলাচল পাকা খবর বা আনুষ্ঠানিক চুক্তি।’

এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল বলেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা যুক্তরাষ্ট্র লঙ্ঘন না করা পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করবে না।

এদিকে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ঘটনায় তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের ঘনিষ্ঠ হুতিরা গতকাল জানিয়েছে, তারা সৌদি আরামকোর জাজান শোধনাগারে হামলা চালিয়েছে। এর দুই দিন আগে আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি করে সৌদি আরব, এই দুটি দেশই সুন্নি মুসলিম। শিয়া মুসলিম–অধ্যুষিত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ নিয়ে এ অঞ্চলে উত্তেজনা বাড়ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনক জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তাদের ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com