শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

ফারইস্ট ইসলামী লাইফে নতুন পলিসি বিক্রি বন্ধ, গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধে আইডিআরএর কঠোর নির্দেশ

  • Update Time : Thursday, August 6, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন বীমা পলিসি ইস্যু ও প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহের ওপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, কোম্পানিকে সিকিউরিটিজ বন্ডে বিনিয়োগ করা ৬ কোটি টাকা সাত কার্যদিবসের মধ্যে উত্তোলন করে বকেয়া বীমা দাবি পরিশোধে ব্যয় করতে হবে। পাশাপাশি চলতি মাসের মধ্যে বকেয়া দাবি পরিশোধের একটি বাস্তবভিত্তিক ও সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা আইডিআরএতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্পদের বাজারমূল্য নির্ধারণ, প্রয়োজনীয় সম্পদ নগদায়ন এবং ‘ফার্স্ট ইন, ফার্স্ট আউট (FIFO)’ পদ্ধতিতে পুরোনো দাবিগুলো নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।

আইডিআরএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির গ্রাহকদের বকেয়া বীমা দাবি দাঁড়িয়েছে ৩,৩১০ কোটি ৪৩ লাখ টাকা এবং লাইফ ফান্ড ঋণাত্মক ৯৪৪ কোটি ৯৩ লাখ টাকা, যা প্রতিষ্ঠানটির আর্থিক সংকটের গভীরতা তুলে ধরে।

ফারইস্ট ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও মো. আব্দুর রহিম ভূঁইয়া জানান, আইডিআরএর নির্দেশনা ইতোমধ্যে পাওয়া গেছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।খাতসংশ্লিষ্টদের মতে, গ্রাহকদের স্বার্থ রক্ষা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নতুন দায় সৃষ্টি রোধে আইডিআরএর এ সিদ্ধান্ত সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। একই ধরনের আর্থিক সংকটে থাকা অন্যান্য বীমা কোম্পানির ক্ষেত্রেও কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com