শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ডের সন্দেহজনক লেনদেন তদন্তে বিএসইসি

  • Update Time : Wednesday, August 5, 2026
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ‘এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড’ (EXIMISTMF) এর ইউনিটে অস্বাভাবিক মূল্য ওঠানামা এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।ডিএসইকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির সার্ভিল্যান্স বিভাগের সহকারী পরিচালক আলী আহসান স্বাক্ষরিত এক চিঠিতে ডিএসইকে এই তদন্ত পরিচালনার জন্য নির্দিষ্ট কার্যপরিধি (টিওর) নির্ধারণ করে দেওয়া হয়।
তদন্তের মূল কার্যপরিধিকারসাজি ও কৃত্রিম লেনদেন শনাক্তকরণ: সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মাধ্যমে পরিচালিত কোনো সমন্বিত, কারসাজিমূলক বা অ-প্রকৃত (ওয়াস সেল) লেনদেন পদ্ধতি ঘটেছে কিনা তা খতিয়ে দেখা।

ইনসাইডার ট্রেডিং পরীক্ষা: অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (ইউপিএসআই) অপব্যবহারের মাধ্যমে কোনো নিষিদ্ধ ইনসাইডার ট্রেডিং করা হয়েছে কিনা তা চিহ্নিত করা।বিধি পরিপালন যাচাই: সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার এবং তাদের অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন বিধি ও কমিশনের নির্দেশাবলী সঠিকভাবে মেনে চলেছে কিনা তা পরীক্ষা করা।
ব্রোকারেজ হাউসের ভূমিকা: সন্দেহজনক লেনদেনে সহায়তা করা বা তা প্রতিরোধে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টক ব্রোকার/ডিলারের ভূমিকা নির্ধারণ করা, বিশেষ করে অগ্রণী সিকিউরিটিজ লিমিটেডের সম্পৃক্ততা খতিয়ে দেখা।অন্যান্য অনিয়ম: ইউনিট লেনদেন সংক্রান্ত যে কোনো ধরনের আনুষঙ্গিক অনিয়ম চিহ্নিত করা।
সচেতনতা বৃদ্ধির নির্দেশ:
তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদিত প্রতিনিধি (এআর), কমপ্লায়েন্স অফিসার এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সচেতন করার নির্দেশ দিয়েছে কমিশন। বিএসইসি জানিয়েছে, এ ধরনের সন্দেহজনক লেনদেন সম্পাদন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালার বিধি লঙ্ঘন বলে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com