শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

দক্ষ শ্রমশক্তি গড়তে কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণের তাগিদ

  • Update Time : Tuesday, August 4, 2026

দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রচলিত প্রশিক্ষণ ব্যবস্থার মৌলিক সংস্কার ও কর্মসংস্থান উপযোগী শিক্ষার ওপর জোর দিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর পিকেএসএফ ভবনে ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’ ও পিকেএসএফ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও শিল্পখাতের প্রতিনিধিরা সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার এ তাগিদ দেন। ‘লিংকিং স্কিলস উইথ এমপ্লয়মেন্ট : চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এ গোলটেবিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষার প্রতি চিরাচরিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ দেন।

তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও তার আনুষ্ঠানিক স্বীকৃতিতে বিনিয়োগে উৎসাহিত করতে কার্যকর প্রণোদনা দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে বিদেশগামী কর্মীদের উন্নত কর্মসংস্থান ও অধিকার সুরক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ দেওয়ার ওপর জোর দেন তিনি।

বিশ্বব্যাংকের আরএআইএসই প্রকল্পের টাস্ক টিম লিডার আনিকা রহমান উল্লেখ করেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ লাখ নতুন মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। ফলে প্রচলিত ধারার প্রশিক্ষণ কর্মসূচির গণ্ডি পেরিয়ে দক্ষতা উন্নয়ন থেকে সরাসরি কর্মসংস্থান পর্যন্ত একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলা ছাড়া উপায় নেই।

একই কথা পুনর্ব্যক্ত করে পিকেএসএফ-এর আরএআইএসই প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল-আলম বলেন, প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে উঠলেও দক্ষতাকে কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা এখনো তৈরি হয়নি। অনুষ্ঠানে এই প্রকল্পের শিক্ষানবিশ আশফাকুর রহমান প্রশিক্ষণের পর হুন্দাই বাংলাদেশে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কর্মসংস্থানে সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় বক্তারা দক্ষতা উন্নয়ন ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংস্কার, শ্রমবাজারের নির্ভুল তথ্যব্যবস্থা, শিল্পখাতের সক্রিয় অংশগ্রহণ ও কারিগরি শিক্ষার সম্প্রসারণের পরামর্শ দেন। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য ভাষা প্রশিক্ষণ এবং মেশিন লার্নিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ও থ্রিডি প্রিন্টিংয়ের মতো উদীয়মান প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা একমত প্রকাশ করেন যে, টেকসই কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা জোরদারে চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স’ ওয়েলফেয়ার বোর্ডের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. এ টি এম মাহবুব-উল-করিম, ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম, ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান, পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদ সদস্য অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান এবং এসআইসিআইপি-এর নির্বাহী প্রোগ্রাম পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন বক্তব্য দেন। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা, ব্র্যাক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com