শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন

  • Update Time : Monday, August 3, 2026

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ (রেজি:নং-২২৪৯) কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ০৩ আগস্ট ২০২৬ তারিখ, সোমবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী।

এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব বীর মুক্তিযোদ্ধা মো: আবুল খায়ের খাজা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুল করিম মজুমদার, সহ প্রচার সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহনসহ জাতীয়তাবাদী বিভিন্ন ইউনিট/সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন মানিক। সঞ্চালনায় ছিলেন সংসদের সাধারণ সম্পাদক জনাব কাজী নাছির উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com