শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড প্ল্যাটফর্মে এ সম্মেলন হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
সম্মেলনে পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার ও এমএম সাইফুল ইসলাম বক্তব্য দেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিভিন্ন ব্যবসায়িক সূচকে ব্যাংকের সাফল্য ও অগ্রগতির ওপর একটি সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন।
হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সম্মেলনে সশরীরে ও অনলাইনে ব্যাংকের এক হাজারেরও বেশি কর্মকর্তা ও নির্বাহী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।
সম্মেলনে আলোচকরা চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে বছরের অবশিষ্ট সময়ে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।