শিরোনাম
১৮ আগস্ট দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি আজকের স্বর্ণের দাম: ৪ আগস্ট ২০২৬ বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: “এক দেশ, এক QR—লেনদেনে BANGLA QR” পূবালী ব্যাংক এবং মোজারু এডুকেশন টেকনোলজিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি উদযাপন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা, আমনে সরবরাহ নিয়ে শঙ্কা অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন

চীনে ভূমিধসে মৃত্যু বেড়ে ৪১

  • Update Time : Wednesday, July 29, 2026

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলতি মাসে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপির।

গত ১৭ জুলাই চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটিচাপা পড়ে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি আবাসিক এলাকা ও সড়ক পুরোপুরি ঢেকে গেছে। শত শত উদ্ধারকর্মী কয়েক দিন ধরে সেখানে উদ্ধার অভিযান চালান।

উদ্ধারকারীরা আগেই জানিয়েছিলেন, ধ্বংসস্তূপে নিখোঁজ প্রায় ৫০ জনের জীবিত থাকার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা এবং পরিচয় শনাক্তের পর আরও ৩০ জনকে মৃত হিসেবে নিশ্চিত করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে।

এর মাত্র দুই সপ্তাহ আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশেও আরেকটি ভূমিধসে অন্তত ২১ জন মৃত্যু হয়েছিলেন। সেখানে ৩৩ জন মাটিচাপা পড়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com