শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তার আশ্বাস

  • Update Time : Tuesday, July 28, 2026

দেশের গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেন।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তারেক রহমান।

তিনি বলেন, আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে, তা দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হবে।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, দেশের জ্বালানি খাতে চাহিদা ও সরবরাহের মধ্যে যে ঘাটতি রয়েছে, তা কমানোর লক্ষ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মালয়েশিয়া থেকে গ্যাস আমদানির সম্ভাবনা নিয়েও কাজ চলছে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার অভিজ্ঞতা ও সম্পদ ব্যবহার করে কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

এফএসআরইউর (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) ত্রুটি প্রসঙ্গে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশীয় বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। পরবর্তী সপ্তাহের শেষে পুরো এফএসআরইউ সচল হয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com