শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি: পুঁজিবাজারে আসছে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার

  • Update Time : Tuesday, July 28, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কনফিডেন্স গ্রুপের সদস্য প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি। এ লক্ষ্যে কোম্পানিটি প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাস্তবায়নের জন্য দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি করেছে।

ঢাকায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির কর্পোরেট অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির চেয়ারম্যান ইমরান করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড প্রস্তাবিত আইপিওর জন্য সার্বিক ইস্যু ম্যানেজমেন্ট ও পরামর্শমূলক সেবা প্রদান করবে।

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান। নিজস্ব কার্যক্রম এবং সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানিটি অবকাঠামো উন্নয়ন, সংশ্লিষ্ট উৎপাদন ও সংরক্ষণ, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন এবং পেইন্ট উৎপাদনসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে।

বর্তমানে কনফিডেন্স গ্রুপের পুঁজিবাজারে উপস্থিতি রয়েছে। গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট পিএলসি ১৯৯৫ সাল থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব আইপিও সফলভাবে বাস্তবায়নে সহায়ক হবে এবং ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য টেকসই মূলধনের জোগান নিশ্চিত করবে। তাদের মতে, শক্তিশালী মৌলভিত্তি ও সুশাসনসম্পন্ন কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তি বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, বাজারের গভীরতা ও স্বচ্ছতা বৃদ্ধি, উৎপাদনশীল খাতে দীর্ঘমেয়াদি মূলধনের প্রবাহ এবং দেশের পুঁজিবাজার ও অর্থনীতির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com