পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা এবং শেয়ার প্রতি আয়ে (ইপিএস) বড় প্রবৃদ্ধি হয়েছে।
সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল। দ্বিতীয় প্রান্তিকে আয়ের বছরের একই সময়ের চেয়ে ইপিএস বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৭২ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৪ টাকা ২০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৩ টাকা ৯৪ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ৬০ পয়সা।