কর্মসংস্থান ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে সিনিয়র অফিসার/ অফিসার/সমমান কর্মকর্তাদের সাতদিনব্যাপী “বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান’’ ২৫ জুলাই ২০২৬ তারিখ শনিবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা। এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল হাসান শেখ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে যথাযথভাবে কাজে লাগিয়ে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার পরামর্শ দেন। তিনি সততা, নৈতিকতা ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ব্যাংকের মূল উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী, টেকসই ও জনকল্যাণমুখী কর্মসংস্থান ব্যাংক গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী মহাব্যবস্থাপক মো: শফিউল আলম খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীগণের মাঝে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ব্যাংকের বিভিন্ন শাখার সিনিয়র অফিসার/ অফিসার/সমমান কর্মকর্তাসহ মোট ৩১ জন এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।