শিরোনাম
আজকের স্বর্ণের দাম: ১৩ অক্টোবর ২০২৬ মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

  • Update Time : Sunday, July 26, 2026

বৃহত্তর পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহকসেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় আজ ২৬ জুলাই, রোববার থেকে কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে উক্ত শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন)।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. নুরুল আমিন, মো. মনির হোসেন, মো. জাহাঙ্গীর আলম এবং ডা. চৌধুরী গোলাম সোবহানী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মো. আলিউল্লাহ, নয়াবাজার শাখা প্রধান মো. জিল্লুর রহমান, ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যবসায়ীবৃন্দ।

‘নয়াবাজার শাখা’র নতুন ঠিকানা— সোলায়মান চৌধুরী মার্কেট, হোল্ডিং নং-৩০, জিন্দাবাহার ১ম লেন, নয়াবাজার, ওয়ার্ড নং-৩২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, থানা- কোতোয়ালি, ঢাকা-১১০০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com