শিরোনাম
আজকের স্বর্ণের দাম: ১৩ অক্টোবর ২০২৬ মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান

সাউথইস্ট ব্যাংকের ৯ম ইজিএম এবং ৩১তম এজিএম অনুষ্ঠিত

  • Update Time : Thursday, July 23, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম. এ. কাশেম সভাপতিত্ব করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান।

এছাড়াও সাধারণ সভায় উপস্থিত ছিলেন, পর্ষদের পরিচালকবৃন্দ জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান (চেয়ারম্যান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি), নুর নাহার তারিন, মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি), স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম, মঈন, আলম ফিরোজী (চেয়ারম্যান অডিট কমিটি) এবং স্বতন্ত্র পরিচালক নুরজাহান বেগম, এনডিসি।

সভায় আরও সংযুক্ত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: খালিদ মাহমুদ খান এবং কোম্পানী সচিব মামুনুর রশীদ,এফসিএস।

ব্যাংকের সম্মানিত উদ্যোক্তাগণ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: খালিদ মাহমুদ খান ৯ম বিশেষ সাধারণ সভা ও ৩১তম বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণকে স্বাগত জানান এবং ২০২৫ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের উপর আলোকপাত করেন।

তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুনগত মান বৃদ্ধিতে সহায়তা করবে।

সভায় ব্যাংকের ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়।

সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২৫ সালে ১১,৯৭৮.৪৩ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৪৩৯,২৩৪.৯০ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৫৫৪,৪২৪.৫৬ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ২.৫১ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৫.৭৪ (সম্মিলিত) ছিল। ২০২৫ সালে ব্যাংকের মূল্য- আয় অনুপাত ছিল ৩.৬২ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে ব্যাংকের রেগুলেটরি মূলধনের পরিমান দাঁড়িয়েছে ৫১,০৯৬.১৮ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক পিএলসি. ব্যাংকিং খাতে শীর্ষস্থানে অবস্থান করছে। ব্যাংকের আয় অনুপাতে ব্যয় ছিল ৩৯.৫৬%।

৯ম বিশেষ সাধারণ সভায় অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ব্যাংকের অনুমোদিত মুলধন ১,৫০০ কোটি টাকা থেকে ২,০০০ কোটি টাকায় উন্নীতকরণের বিশেষ প্রস্তাব অনুমোদন করেন। একই সঙ্গে সংঘ স্মারকের দফা ‘ভি’ এবং সংঘবিধির অনুচ্ছেদ ৪. এ. বিধির সংশোধনী প্রস্তাবও সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

৩১তম বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাগণ পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত ৩% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস শেয়ার অনুমোদন করেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম. এ. কাশেম ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের ধারাবাহিক সহযোগিতা ও সক্রিয় সমর্থনের প্রতি আন্তরিক প্রশংসা প্রকাশ করেন। একই সাথে তিনি শেয়ারহোল্ডারগণকে আশ্বস্ত করেন যে, ব্যাংকের ব্র্যান্ড ইমেজবৃদ্ধিসহ সামগ্রিক কার্যক্রমের দক্ষতা ও কর্মসম্পাদন আরও ত্বরান্বিত করতে শেয়ারহোল্ডারগণের মূল্যবান পরামর্শসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com