শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

বাংলা কিউআর রিলস প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • Update Time : Tuesday, July 21, 2026

বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘বাংলা কিউআর রিলস মেকিং প্রতিযোগিতার ১০ জন বিজয়ীর মধ্যে আজ পুরস্কার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার (২০ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর মো. মোস্তাকুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, বিএফআইইউর প্রধান, নির্বাহী পরিচালক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে গভর্নর বলেন, গত ১ জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে গ্রাহকদের নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।  পাশাপাশি জাল ও ছেঁড়া-ফাটা নোট ব্যবহারের ভোগান্তিও কমবে।

তিনি বলেন, বিশ্বজুড়ে আর্থিক লেনদেনে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বাংলাদেশও বাংলা কিউআরের মাধ্যমে সেই পথে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে লেনদেনে আরও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।

গভর্নর আরও বলেন, সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ রিলস মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com