শিরোনাম
সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা আজকের স্বর্ণের দাম: ১৩ অক্টোবর ২০২৬ মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

  • Update Time : Monday, July 20, 2026

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের ১০টি শাখা ও ১৫টি উপশাখার অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ জুলাই সিলেটের লা ভিস্তা হোটেলে এই বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রশাসক মোঃ আবুল বসার, বিশেষ অতিথি হিসেবে সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করীম এবং রওশন আক্তার উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের এসইভিপি আবু রুশদ ইফতেখারুল হক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাসমূহের ম্যানেজার, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসারগণ এবং উপশাখার ইনচার্জগণও সভায় অংশগ্রহণ করেন। সভায় শ্রেণিকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপরে গুরুত্ব আরোপ করা হয়। শ্রেণিকৃত বিনিয়োগ আদায় ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণ এবং চলমান মামলাসমূহ পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য শাখাসমূহকে নির্দেশনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com