শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Sunday, July 19, 2026

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি), বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান, এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধান, শাখা ও উপশাখা ব্যবস্থাপক, রিলেশনশিপ ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এতে ২০২৬ সালের প্রথম ছয় মাসের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ সম্মেলনের উদ্বোধন করেন এবং বিভিন্ন ব্যবসায়িক অধিবেশনে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বছরের প্রথমার্ধের অর্জন তুলে ধরে গ্রাহককেন্দ্রিক সেবা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা প্রতিপালন, খেলাপি ঋণ আদায় জোরদার এবং সম্পদের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে প্রধান আর্থিক কর্মকর্তা দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক আর্থিক কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়া ট্রেজারি অ্যান্ড মার্কেট রিস্ক বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব ট্রেজারি বিভাগের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করেন। এরিয়া প্রধানরা নিজ নিজ এলাকার মুনাফা, আমানতের কাঠামো, ঋণ আদায়ের অগ্রগতি এবং আগামী ছয় মাসের পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া এজেন্ট ব্যাংকিং, কার্ডস এবং ব্যাংকঅ্যাস্যুরেন্স বিভাগের কার্যক্রম উপস্থাপন করা হয়। সেরা পারফরম্যান্সকারী শাখা ব্যবস্থাপকরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং পিছিয়ে থাকা শাখাগুলো উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে।

বিকালের অধিবেশনে ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান বিভাগের প্রথমার্ধের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা উপস্থাপন করেন। পরে ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, ট্রেজারি এবং অন্যান্য ইউনিট তাদের অর্ধবার্ষিক কার্যক্রম ও ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা তুলে ধরে।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার অপারেশনস, কার্ডস, ব্যাংকঅ্যাস্যুরেন্স, এজেন্ট ব্যাংকিং, এমআইএস এবং আরএসএসকিউজি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা পরিচালনা করেন। পাশাপাশি ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, এএমএল, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, লিগ্যাল, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিকিউরিটি বিষয়েও আলোচনা হয়।

সন্ধ্যাকালীন অধিবেশনে চেয়ারম্যান আহসান খান চৌধুরী অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি উৎকর্ষতা, উদ্ভাবন, দলগত কর্মসংস্কৃতি, গ্রাহককেন্দ্রিক সেবা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেরা কর্মসম্পাদনকারী কর্মকর্তা ও ইউনিটকে ক্রেস্ট, সনদপত্র, নগদ পুরস্কার এবং পদোন্নতির মাধ্যমে সম্মাননা দেওয়া হয়।

সমাপনী অধিবেশনে বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক কৌশল চূড়ান্ত করা হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান কার্যালয় দল চ্যাম্পিয়ন এবং উপশাখা দল রানার-আপ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com