শিরোনাম
১৮ আগস্ট দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি আজকের স্বর্ণের দাম: ৪ আগস্ট ২০২৬ বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: “এক দেশ, এক QR—লেনদেনে BANGLA QR” পূবালী ব্যাংক এবং মোজারু এডুকেশন টেকনোলজিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি উদযাপন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা, আমনে সরবরাহ নিয়ে শঙ্কা অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল ২১ লাখ টাকার রোলেক্স

  • Update Time : Sunday, July 19, 2026

আদালতের নির্দেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে ইনভেনটরি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড উদ্ধার করা হয়েছে। কার্ডের তথ্য অনুযায়ী, ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের ‘Rolex Cellini Date’ (মডেল-৫০৫১৯) ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

ওয়ারেন্টি কার্ডে দেখা যায়, ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ‘Harrods’ থেকে ঘড়িটি কেনা হয়। কার্ডে ঘড়ির মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম, মডেল নম্বর ৫০৫১৯ এবং সিরিয়াল নম্বর ৭৩৪৫২৪৫৯ উল্লেখ রয়েছে।

আন্তর্জাতিক ঘড়ির বাজারসংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন সূত্রে দেখা যায়, একই মডেলের ব্যবহৃত ঘড়ির বর্তমান বাজারমূল্য সাধারণত ১৩ হাজার থেকে ১৭ হাজার মার্কিন ডলারের মধ্যে। আর নতুন বা অব্যবহৃত (আনওয়ার্ন) ঘড়ির দাম প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ৩৪ হাজার টাকা। আর সর্বোচ্চ বাজারমূল্য ১৭ হাজার ডলার হলে তা প্রায় ২০ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকার কাছাকাছি।

এর আগে আদালতের নির্দেশে রোববার (১৯ জুলাই) জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে প্রবেশ করে মালামালের তালিকা (ইনভেনটরি) তৈরির কাজ শুরু করে দুদক। কমিশনের কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করে বিভিন্ন মালামাল ও নথিপত্রের তালিকা প্রস্তুত করছেন। আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাট দুটি দুদকের নিযুক্ত রিসিভারের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

এর আগে আদালত যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আট দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে করা বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com