শিরোনাম
বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশ নিল সাউথইস্ট ব্যাংক পপুলার লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্ন, সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার ও ইলিশ উৎসব বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি যুক্তরাষ্ট্রে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যা আজকের স্বর্ণের দাম: ২ সেপ্টেম্বর ২০২৬ আগস্টে রপ্তানি আয় ১৩% বেড়েছে ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

  • Update Time : Wednesday, July 15, 2026

নিজস্ব প্রতিনিধি:

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মাধ্যমে চট্টগ্রাম জেলায় ০১ মাস (১০০ ঘণ্টা) মেয়াদি ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি-এর প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরী এবং এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ নিজামুল হকসহ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণে ২৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com