ইউসিবির রাইট আবেদনের তারিখ নির্ধারণ

  • Update Time : Thursday, July 9, 2026
ucb
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) রাইট শেয়ারে আবেদনের তারিখ জানিয়েছে। আগামী ২৩ আগস্ট কোম্পানিটির রাইট শেয়ারে আবেদন শুরু হবে; যা চলবে ২০ সেপ্টেম্বর পরযন্ত।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটি ব্যাসেল-৩ এর শর্ত অনুযায়ী মূলধন শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করবে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির রাইট শেয়ার অনুমোদন করেছে।

জানা গেছে, ব্যাংকটি ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা উত্তোলন করবে ব্যাংকটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com